সন্তানের নিরাপত্তা, হেদায়াত ও সফলতার জন্য দোয়া

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সন্তানের নিরাপত্তা, হেদায়াত ও সফলতার জন্য দোয়া
ছবি: এআই

সন্তানের মঙ্গলের জন্য বাবা-মা সবসময় উদ্বিগ্ন থাকেন। তাদের শারীরিক, মানসিক ও আত্মিক কল্যাণের প্রতি আল্লাহর অনুগ্রহ লাভের আশা করেন। সন্তানের জন্য বাবা-মায়ের দোয়ার বিশেষ মর্যাদা রয়েছে। রাসুলুল্লাহ সা. বলেছেন, ৩টি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেগুলো হলো- মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য মা-বাবার দোয়া। (সুনান আত-তিরমিজি)

হাদিসটি সন্তানদের জন্য আন্তরিকভাবে দোয়া করার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। চলুন জেনে নেওয়া যাক সন্তানের সুরক্ষা, কল্যাণ ও হেদায়াতের জন্য করা যায় এমন ৯টি দোয়া-

সন্তানের ক্ষতি ও বদনজর থেকে রক্ষার দোয়া

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত-তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং সব ক্ষতিকর ও হিংসুকের বদনজর থেকে আশ্রয় চাই। (সহিহ বুখারি)

এই দোয়ার মাধ্যমে শয়তান, ক্ষতিকর প্রাণী ও বদনজর থেকে আল্লাহ তায়ালার কাছে সুরক্ষা পাওয়া যায়।

সন্তানের আরোগ্য লাভের জন্য দোয়া

রাসুলুল্লাহ (সা.) অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া পড়তেন-

أَذْهِبِ البَأْسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আযহিবিল-বা-সা রাব্বান-নাস, ওয়াশফি আনতাশ-শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।

অর্থ: হে মানুষের প্রতিপালক, রোগ-ব্যাধি দূর করে দিন। আরোগ্য দান করুন, আপনিই তো আরোগ্যদাতা। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। (সহিহ বুখারি)

এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আরোগ্য কামনা ও সুস্থতা লাভ করা যায়।

সন্তানের নেককার হওয়ার জন্য দোয়া

পবিত্র কোরআনের সুরা আল-ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলা হয়েছে, رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইউনিন, ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।

অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানান।

সন্তানের সফলতার জন্য দোয়া

নেক সন্তান লাভের জন্য হযরত ইবরাহিম (আ.) আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন-

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ: রাব্বি হাব লি মিনাস-সালিহিন।

অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান দান করুন। (সূরা আস-সাফফাত, আয়াত:১০০)

সন্তানকে নামাজে অবিচল রাখার দোয়া

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

উচ্চারণ: রাব্বিজআলনি মুকিমাস-সালাতি ওয়া মিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়াআ।

অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক, আমার দোয়া কবুল করুন। (সুরা ইবরাহিম, আয়াত: ৪০)

কঠিন সময়ে সন্তানের জন্য দোয়া

সন্তানদের কঠিন সময়ে এই দোয়া পড়া যেতে পারে-

اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ سَهْلاً

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলা।

অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিষয়কেও সহজ করে দিতে পারেন। (সহিহ ইবনে হিব্বান)

সন্তানের ঈমান ও আল্লাহর প্রতি আনুগত্যের জন্য দোয়া

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ: রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন জুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত-তাওয়াবুর-রাহিম।

অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের দুজনকে আপনার অনুগত বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার অনুগত একটি জাতি সৃষ্টি করুন। আমাদের ইবাদতের নিয়মাবলি দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। (সুরা আল-বাকারা, আয়াত: ১২৮)

নেক সন্তান লাভের দোয়া

হজরত জাকারিয়া (আ.) আল্লাহ তায়ালার কাছে উত্তম সন্তান লাভের জন্য এই দোয়া করেছিলেন-

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

উচ্চারণ: রাব্বি হাব লি মিল্লাদুনকা জুররিয়্যাতান তইয়্যিবাতান, ইন্নাকা সামিউদ-দুআ।

অর্থ: হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত: ৩৮)

/জেএইচ/