মাগরিব না পড়লে এশার নামজ হবে না যে ব্যক্তির

সিটিজেন জার্নাল ডেস্ক

ইসলাম ধর্মে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। পরকালীন মুক্তি ও সফলতার জন্য একমাত্র মাধ্যম নামাজ। দৈনিক ৫ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের বিধান রয়েছে। মুমিনের ব্যস্ততা যতই থাকুক না কেন, নির্দিষ্ট সময়ে ফরজ নামাজ আদায় করা কেবল তাদের জন্য ইবাদতই নয় বরং একটি অপরিহার্য দায়িত্ব।
হযরত আলী (রা) বলেন, রাসূল (সা.) বলেছেন, হে আলী! তিনটি বিষয়ে দেরী করবে না। সালাতের সময় হয়ে গেলে আদায় করতে দেরী করবে না; জানাজায় উপস্থিত হয়ে গেলে তাতে দেরী করবে না এবং স্বামীহীন নারীর উপযুক্ত বর পাওয়া গেলে তাকে বিয়ে দিতেও দেরী করবে না। (তিরমিযী)
তাই যতই ব্যস্ততা থাকুক, সময়মতো নামাজ আদায় করে নিতে হবে। যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, তবে পরে কাজা আদায় করে নিতে হবে। তবে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ ওয়াক্তের ভেতর পড়তে না পারেন, এশার সময় এক মসজিদে জামাতের সাথে এশার নামাজ আদায় করে নিয়েছেন। এশা পড়ার সময় মাগরিবের নামাজের কাজার কথা স্মরণ থাকলেও এশার জামাত দাঁড়িয়ে গেছেন। অতীতে তার কোনো নামাজ কাজা নেই। এমতাবস্থায় ওই ব্যক্তির করণীয় কী? তিনি কি এখন মাগরিবের কাজা আদায় করে নেবেন?
ফকিহদের মতে, এমন পরিস্থিতিতে ওই ব্যক্তির এশার জামাতে শরিক হওয়া এবং তা পড়া সহীহ হয়নি। এক্ষেত্রে তার করণীয় হল, মাগরিবের কাজা নামাজ আদায় করে সেই এশার নামাজ পুনরায় পড়ে নেওয়া।
কারণ, যার পেছনের কোনো নামাজ কাজা নেই তার যদি কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়, তবে তার জন্য পরবর্তী ওয়াক্তের নামাজ পড়ার আগে ওই কাজা নামাজ আদায় করা জরুরি। কাজা আদায় করতে গিয়ে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তাকে আগে কাজাই আদায় করতে হবে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সময় স্বল্পতার কারণে কাজা আদায় করতে গিয়ে যদি পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হয় তখন ওয়াক্তের নামাজ আগে পড়ে নিতে হবে।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো ওয়াক্তের নামাজ (ওয়াক্তের ভেতর) পড়তে ভুলে গেছে, অতপর ইমামের পেছনে (পরবর্তী ওয়াক্তের) নামাজ পড়ার সময় তার ওই নামাজের কথা স্মরণ হয় তাহলে সে ইমামের সাথে নামাজটি পড়ে নিবে। এরপর যে নামাজটি পড়তে ভুলে গিয়েছিল (অর্থাৎ কাজা নামাজ) তা আদায় করবে। এরপর ইমামের সাথে যে নামাজটি পড়েছে (অর্থাৎ বর্তমান ওয়াক্তের ফরজ নামাজ) তা আবার পড়ে নিবে।’ (তহাবী, হাদিস: ২৬৮৪)
এ হাদিসটি বর্ণনা করার পর ইমাম তহাবী (রহ.) বলেন, ইমামের সাথে যে নামাজটি পড়েছে সেটি তার জন্য নফল হিসেবে গণ্য হবে।

অসুস্থ ব্যক্তিকে সাহায্য করতে নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না