অসুস্থ ব্যক্তিকে সাহায্য করতে নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না

সিটিজেন জার্নাল ডেস্ক

ইসলাম ধর্মে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। পরকালীন মুক্তি ও সফলতার জন্য একমাত্র মাধ্যম নামাজ। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম ভিত্তি নামাজ। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তায়ালা বান্দার আমলনামার মধ্যে সর্বপ্রথম নামাজেরই হিসাব গ্রহণ করবেন।
হযরত আলী (রা) বলেন, রাসূল (সা.) বলেছেন, হে আলী! তিনটি বিষয়ে দেরী করবে না। সালাতের সময় হয়ে গেলে আদায় করতে দেরী করবে না; জানাযাহ্ উপস্থিত হয়ে গেলে তাতেও দেরী করবে না এবং স্বামীহীন নারীর উপযুক্ত বর পাওয়া গেলে তাকে বিয়ে দিতেও দেরী করবে না। (তিরমিযী)
সূরা মারইয়ামের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে।’
অর্থাৎ নামাজ পরিত্যাগ করা যাবে না। নামাজ শুরু করার পর তা পূর্ণ করা আবশ্যক। গ্রহণযোগ্য কারণ ছাড়া সালাত ছেড়ে দেওয়া জায়েজ নয়। আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা নিজেদের আমল নষ্ট করো না।’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৩)
তবে শরীয়তসম্মত কোনো কারণ দেখা দিলে নামাজ ছেড়ে দেওয়ার বিধান রয়েছে। যেমন, নামাজরত ব্যক্তি যদি নিজের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ।
ইমাম কাতাদা (রহ.) বলেন, যদি নামাজ আদায়কারী ব্যক্তির কাপড় চুরি হয়ে যায়, তাহলে সে নামাজ ছেড়ে চোরের পিছু নেবে।
এ বিষয়ে তাবেয়ী আযরাক ইবনে কায়স (রহ.) বলেন, ‘একবার আবু বারযা আসলামী (রা.) একটি ঘোড়ায় সওয়ার হয়ে এলেন। তিনি ঘোড়াটিকে ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ালেন। ঘোড়াটি চলে যেতে শুরু করলে তিনি নামাজ ছেড়ে তার পিছু নিলেন এবং সেটিকে ধরে ফেললেন। এরপর ফিরে এসে পুনরায় নামাজ আদায় করলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ১২১১)
এ হাদিসের উদাহরণ দিয়ে ফকিহরা বলেছেন, আসবাবপত্র বা অন্য কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ।
এ থেকে প্রতীয়মান হয়, সম্পদ বা প্রয়োজনীয় জিনিস রক্ষার মতো কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। অন্যদিকে মানুষের জীবন রক্ষা নিঃসন্দেহে সম্পদ ও আসবাবপত্র রক্ষার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই যদি নামাজরত অবস্থায় পাশের কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাকে সহযোগিতা করার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে। তবে পরে সেই নামাজ নতুন করে আদায় করে নিতে হবে।

গর্ভবতী নারী বসে নামাজ আদায় করতে পারবেন? ইসলামের বিধান কী