স্বামীকে ‘ভাই’ বা স্ত্রীকে ‘বোন’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
স্বামীকে ‘ভাই’ বা স্ত্রীকে ‘বোন’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
প্রতীকী ছবি। এআই সম্পাদিত

অনেকেই মজার ছলে বা স্নেহ ও অভ্যাসবশত স্বামীকে ‘ভাই’ আবার স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করেন। যদিও ইসলামে চাচাতো/মামাতো/ফুফাতো ভাই-বোনের মধ্যে বিবাহ জায়েজ। কিন্তু বিয়ের পর এভাবে ভাই/বোন বলে ডাকলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের কোনো পরিবর্তন হয় কি না, শরিয়তে এর বিধান কী-এমন প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়।

ইসলামি ফিকহ অনুযায়ী, শুধু স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলেই বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় না। তবে স্বামী স্ত্রীকে এ ধরনের সম্বোধন করার সময় কী উদ্দেশ্যে এবং কথার প্রেক্ষাপট কী ছিল, তার ওপর কিছু ক্ষেত্রে শরয়ি বিধান নির্ভর করতে পারে।

হানাফি ফিকহদের ফতোয়ায় বলা হয়েছে, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে ডাকলে তা জিহার হিসেবে গণ্য হয় না এবং এতে বিবাহবন্ধনের কোনো পরিবর্তন ঘটে না।

তবে স্বামীকে ‘ভাই’ বা স্ত্রীকে ‘বোন’ ডাকা অনুচিত বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, একটি হাদিসের উল্লেখ করে তিনি বলেন, রাসুল (সা.) এর সামনে এক সাহাবি তার স্ত্রীকে এমন সম্বোধন করায় তিনি বিষয়টি পছন্দ করেননি।

/জেএইচ/