নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে ‘পেট্রলবোমা হামলা’ ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান লেখেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’
তিনি আরও লেখেন, ‘এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির লেখেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন