জনগণের কণ্ঠরোধ করলে দেশ গভীর সংকটে পড়বে: ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক

আইন ও ভয়ভীতি দেখিয়ে মানুষের বাক্স্বাধীনতা রোধ করা যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। সরকারকে সতর্ক করে তিনি বলেন, এখনো সময় আছে দেশের গতিপথ পরিবর্তন করার। তা না হলে বাংলাদেশের এই জাহাজ সোজা আইসবার্গের দিকে ধাবিত হবে।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অধিকার আয়োজিত ‘মতপ্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় আরমান এসব কথা বলেন।
ব্যারিস্টার আরমান বলেন, আত্মসমালোচনা যদি না করা হয়, তবে এই সমালোচনার সুযোগ নিয়ে দেশবিরোধী এবং আধিপত্যবাদী শক্তিগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে একই কথা বলবে। এটি কোনো সংশোধনের উদ্দেশ্যে নয়, বরং ধ্বংস করার উদ্দেশ্যে করা হবে।
ফ্যাসিবাদী ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, মানুষের মন ও ক্ষোভ হয়তো কিছুদিনের জন্য বিলম্বিত করা যাবে, কিন্তু পুরোপুরি রোধ করা যাবে না। ফ্যাসিবাদ কোনো রাজনৈতিক দলের একার পক্ষে কায়েম করা সম্ভব হয় না, যদি না পূর্ণাঙ্গ রাষ্ট্রযন্ত্র এর পেছনে পুরোপুরি কাজ করে। এখনো এমন অনেক আমলা ও জেনারেল স্বপদে বহাল আছেন, যারা বিগত সরকারের আমলেও নানাভাবে যুক্ত ছিলেন। এ বিষয়ে সরকার শক্ত দৃষ্টি না দিলে এই আমলাতন্ত্র বর্তমান সরকারকেও একই সংকটে ফেলবে।
নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে ঢাকা-১৪ আসনের জামায়াতের এই সংসদ সদস্য বলেন, অপরাধীদের অনেককেই নিরাপদে সীমান্ত পার হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক যাত্রার সফলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা এক নৌকার যাত্রী। এই বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক যাত্রা যদি ব্যর্থ হয়, তবে সরকারি দল বা বিরোধী দল– কেউই কারও রক্ষা পাবে না।
ব্যারিস্টার আরমান আরও বলেন, আমলাদের কথায় না নেচে সবার আগে জনগণের কথা শুনতে হবে এবং গণভোট ও জনগণের রায়কে বাস্তবায়ন করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, যারা অতীতে শোষণ চালিয়েছেন, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। যদি আমরা তা করতে ব্যর্থ হই, তবে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। শহীদ ও সাধারণ মানুষের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আর এই গণতান্ত্রিক যাত্রার ব্যর্থতার কারণে দেশের প্রতি এক মহা-বিপদ নেমে আসার আশঙ্কা রয়েছে।
ফ্যাসিবাদী শক্তিগুলো আজ পুনরায় গলা উঁচিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে উল্লেখ করে আরমান বলেন, জনগণের সন্তানদের রক্তের হোলি খেলে তারা আবার বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরাই ভুক্তভোগী, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে! এর জন্য বর্তমান বিপ্লব-পরবর্তী সরকারের সংস্কার ও গণভোটের রায়কে উপেক্ষা করে উল্টো জনগণের কণ্ঠকে রোধ করার যে মানসিকতা দেখা যাচ্ছে, সেটাই প্রধান দায়ী। অবিলম্বে আপনাদের (সরকার) এই পন্থার পরিবর্তন করুন, না হলে আমাদের এই জাতি আরও একটি গভীর সংকটের দিকে এগিয়ে যাবে।
আলোচনা সভায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে: আদিল মুহাম্মদ