কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন নাহিদ ইসলাম

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রবিবার (১৫ নভেম্বর) ক্যামব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
সফরকালে নাহিদ ইসলামের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।