শিরোনাম

‎এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুকে বিপুল ভোটে হারালেন বিএনপির জয়নাল আবেদিন

ফেনী সংবাদদাতা
‎এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুকে বিপুল ভোটে হারালেন বিএনপির জয়নাল আবেদিন
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন। ছবি: সংগৃহীত

ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে পরাজিত করে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফেনী-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (ঈগল প্রতীক), যিনি পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। অন্যান্য প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা ছিল, ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা হাতপাখা প্রতীকে ৬ হাজার ৮৪৯ ভোট, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার প্রজাপতি প্রতীকে ৮০১ ভোট পেয়েছেন।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা রিকশা প্রতীকে ৮২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল ঘোড়া প্রতীকে ৭০৩ ভোট, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা ট্রাক প্রতীকে ৪০৯ ভোট পেয়েছেন।

বাসদের (মার্কসবাদী) জসিম উদ্দিন কাঁচি প্রতীকে ৩২২ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন বটগাছ প্রতীকে ৩০৪ ভোট, জেএসডির সামসুদ্দিন মজুমদার তারা প্রতীকে ২৪০ ভোট, ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম আপেল প্রতীকে ২৩৯ ভোট পেয়েছেন।

ফেনী-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৫১.৮৭ শতাংশ। আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এছাড়া নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং দেশে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

ফলাফলের পর বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিনকে শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান মঞ্জু। একই সঙ্গে অধ্যাপক জয়নাল আবেদিন সকলকে একসঙ্গে কাজ করে ফেনী গড়ে তোলার আহ্বান জানান।

/জেএইচ/