আওয়ামী লীগ ঠেকাতে ঐক্য চান প্রধানমন্ত্রী, সাড়া ডা. শফিকুরের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আওয়ামী লীগ ঠেকাতে ঐক্য চান প্রধানমন্ত্রী, সাড়া ডা. শফিকুরের
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস, হত্যা ও নাশকতা মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে সহিংসতা প্রতিরোধে একমত হলেও নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো।

গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। অপশক্তির বিষদাঁত জনগণ ভেঙে দেবে।’

জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।’

রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো যার যার অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর জোট ৪০ দিনের কর্মসূচি এবং বিএনপি ডিসেম্বর ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তবে নাশকতা প্রতিরোধে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় ও রাজনৈতিক সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

/এফআর/