শিরোনাম

১ লাখ পাউন্ডে দ্য হান্ড্রেডে মোস্তাফিজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১ লাখ পাউন্ডে দ্য হান্ড্রেডে মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মোস্তাফিজকে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স।

লন্ডনে বৃহস্পতিবার (১২ মার্চ) নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি।

নিলামের জন্য নিবন্ধন করেছিলেন হাজারখানেক ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পান ২৪৭ জন।

চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে দুইজনের জায়গা হয়। মোস্তাফিজ বাদে আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও, আট ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি।

/টিই/