মালয়েশিয়ায় সফর বাতিল করে দেশে ফিরছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছেন জামায়াত আমির। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল।
সফর সংক্ষিপ্ত করে জামায়াত আমিরের দেশে ফেরার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ অন্যতম কারণ বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন। এই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন শফিকুর রহমান। স্থানীয় সময় বিকালে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাকে বিদায় জানান।
গত ১৯ নভেম্বর দিবাগত রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন চায় এনসিপি