শেখ হাসিনার ফিরে আসা কেউ আর বিশ্বাস করে না: দুদু

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার ফিরে আসা কেউ আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ইদানীং তিনি দেশে ফিরে আসার কথা বলছেন। যদিও এ কথা কেউ আর বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত ‘গণতন্ত্র, দেশী-বিদেশি ষড়যন্ত্র, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার’ দাবিতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নির্বাচন নিয়ে ভণ্ডামি করেছে। পৃথিবীতে কোথাও এ ধরনের দৃষ্টান্ত দেখা যাবে না। ক্ষমতায় থাকতে বারবার বলেছেন ‘শেখ হাসিনা পালায় না’। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানে ঠিকই পালিয়ে গেছেন। এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী এবং সভানেত্রী বাংলাদেশের মানুষ আর দেখেনি। ইদানীং তিনি দেশে ফিরে আসার কথা বলছেন। যদিও এ কথা কেউ আর বিশ্বাস করে না।
তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু, গণতন্ত্র নিহত হয়েছে শেখ মুজিবের হাতে। শেখ হাসিনা আসার পর আবারও গণতন্ত্র ধ্বংস করেছে। তবে, বেগম জিয়ার হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
দুদু আরও বলেন, গণতন্ত্র হত্যাকারী এই বাকশালীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পাশে থাকতে হবে। পার্শ্ববর্তী একটা দেশ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে আবারও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চাচ্ছে। তাদের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি আশা করছি, কর্মজীবী দল অতীতের মতো আবারও গণতন্ত্রের প্রহরী হিসেবে ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কর্মজীবী দলের সভাপতি মো. সালাহউদ্দিন খান (পিপিএম), সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: হুমায়ুন কবির