দ্বিতীয় সপ্তাহেও দাপট, ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওরাপন ২’

বিনোদন ডেস্ক

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দাপট ধরে রেখেছে ইমরান হাশমি অভিনীত ‘আওরাপন ২’। সপ্তাহান্তে সিনেমাটির আয় বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছে। গত ১৪ আগস্ট সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পায়।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, ‘আওয়ারাপন ২’ মুক্তির দশম দিনে ভারতে ৮ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এদিন ১৩ হাজার ৬৩২টি প্রদর্শনীতে ছবিটির গড় দর্শক ছিল প্রায় ২১ শতাংশ। সবমিলিয়ে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। আর গ্রস আয় ১৬২ কোটি ৫০ লাখ রুপি।
অন্যদিকে বিদেশের বাজারেও সিনেমাটি দর্শক ধরে রেখেছে। দশম দিনে বিশ্ব্যাপী ১ কোটি ৫০ লাখ রুপি আয় হয়েছে। এতে বিদেশে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি। সবমিলিয়ে ‘আওয়ারাপন ২’-এর মোট গ্রস সংগ্রহ হয়েছে ১৯২ কোটি ৮০ লাখ রুপি।
দ্বিতীয় সপ্তাহান্তে আয় বেড়েছে
দ্বিতীয় সপ্তাহের শুরুতে সিনেমাটির আয় কিছুটা কমলেও ধীরে ধীর তা বাড়তে থাকে। শুক্রবার ভারতে ৯ হাজার ৮৫৮টি প্রদর্শনী থেকে ৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করে ‘আওয়ারাপন ২’। পরদিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২৫ লাখ রুপি। এক দিনের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ৪৩ দশমিক ৫ শতাংশ।
মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে সিনেমাটির নেট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বাড়তে থাকায় ২০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা জোরালো হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় ইমরান হাশমির সিনেমা ‘আওয়ারাপান’। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নিতিন কাক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ ওই সিনেমারই সিক্যুয়েল। প্রথম সিনেমার আবেগ, গান এবং ইমরান হাশমির অভিনয়ের প্রতি দর্শকদের আগ্রহ নতুন সিনেমাটির সাফল্যেও প্রভাব ফেলেছে।
সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। আরও রয়েছেন- পুরান গাব্বি, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার, মাইরা শিভান, অনিরুদ্ধ রাওয়াল, জাগক্রিড কামডি, বরুণ চন্দা, রুখসার রহমান ও রিচা জৈন। শ্রিয়া শরণ ও শাদ রন্ধাওয়াকেও বিশেষ চরিত্রে দেখা গেছে। তারা যথাক্রমে আলিয়া হামিদ ও কবিরের ভূমিকায় অভিনয় করেছেন।

এবার ইমরান হাশমির সঙ্গে দিশা