মার্কিন বাণিজ্য চুক্তি এনসিপি করিয়েছে: রাশেদ খাঁন

ঝিনাইদহ সংবাদদাতা

মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এই চুক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
বুধবার (২৬ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, এ্যানি ভাই কত টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন আপনারা সেই প্রশ্ন করছেন। কিন্তু এনসিপি রূপায়নে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছে, সেই টাকা কোথায় পাচ্ছে? সার্জিস আলম নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?
তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো কথা বলছে। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে।
বিএনপির এই নেতা বলেন, জামায়াত কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনে ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।

শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয়: রিজভী