শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওইদিন রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যক্রম গতিশীল ও জোরালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে দলটি। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলের কৌশল, ব্রিকস সম্মেলন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এছাড়া, শনিবারের ওই বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্য উপস্থিত থাকবেন। নতুন সদস্যরা হলেন– রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।
এর আগে, সর্বশেষ গত ১ আগস্ট রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।

পিরোজপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ২ ককটেল উদ্ধার