নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
ময়মনসিংহ সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এ নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।
এদিকে, বিষয়টি নিয়ে আইনজীবী এ কে এম আজিজুল হক খান নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
সেখানে তিনি লেখেন, ‘প্রাপক, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি নেতা। আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষে মনে আঘাত করেছেন, তাতে আমিও আঘাত প্রাপ্ত হয়েছি।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘কেন আপনার বিরুদ্ধে কেন মানহানির মামলা করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে তার ব্যাখ্যা সহজভাষায় লিখিত ভাবে নিম্ন স্বাক্ষরকারির নিকট দিতে অনুরোধ করছি। অন্যথায় আপনার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে।’
পোস্টে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে গিয়েছিলেন মব সৃষ্টির উদ্দেশ্যে: ছাত্রদল সম্পাদক