শিরোনাম

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের। আরও রয়েছেন, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

/জেএইচ/