জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

সিরাজগঞ্জ সংবাদদাতা

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, একটি দল জাতীয়তাবাদের কথা বলে, কিন্তু নির্বাচনে বিদেশি নাগরিকদের প্রার্থী করছে। তিনি বলেন, শীতকালে চীন, রাশিয়া, সাইবেরিয়া থেকে অতিথি পাখি বাংলাদেশে আসে। নির্বাচন আসলেই কিছু বিদেশি নাগরিক অতিথি পাখির মতো বাংলাদেশে এসে নির্বাচন করে। নির্বাচন শেষে হয়ে গেলে আবার বিদেশে উড়াল দেবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা সুশাসন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জের শাহজাদপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চল। এখানকার তাঁতশিল্প ব্রিটিশ ভারত আমলেও খ্যাতি অর্জন করেছে। কিন্তু বুর্জোয়া শাসনের ফলে এলাকাবাসী এর সুফল পাননি। আমরা এনসিপির পক্ষ থেকে ওয়াদা করেছি, নতুন বাংলাদেশে যার পরিশ্রম তাকেই এর মূল্য পাওয়ার ব্যবস্থা করব।
আসিফ মাহমুদ এসময় এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের জয় নিশ্চিত করতে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, একটি দলের নেতা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করছে। তাদের নেতারা অন্যদলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সিরাজগঞ্জের এক নেতাও আছে এই সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল। শাহজাদপুরের লন্ডন ফেরত এক নেতাও যিনি বিদেশি নাগরিক এসে বলে এই ছেলেগুলোকে চেনে না। তিনি বলেন, এটা ঠিক আমরা মন্ত্রী এমপির ছেলে না। আমরা রাজপথ থেকে উঠে এসেছি আপনাদের জন্য। পরীক্ষিত দুর্নীবাজ, চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আমরা ইনসাফ ভিত্তিক রাজনীতি করা হচ্ছে আমাদের লড়াই।
পথসভায় বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।