হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের মন্ত্রীরা ভিন্ন ভিন্ন কথা বলছেন: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

ভারতে অবস্থাররত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়া নিয়ে সরকারের উপদেষ্টা ও মন্ত্রীদের পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, একেক সময় সরকারের একেকজন একেক ধরনের কথা বলছেন, যা সরকারের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করছে।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশে রুমিন ফারহানা এ কথা জানান।
অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের উপদেষ্টা, এমপি-মন্ত্রীরা ভিন্ন ভিন্ন কথা বলছেন। যেমন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর বলেন, হাসিনা নিজে চায় তাকে ফিরিয়ে আনা হোক। সরকার তার আসা ঠেকাতে চায় না। আমি বলছি, এখন তার পাসপোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক।’
তিনি আরও বলেন, ‘এর কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ৯ নভেম্বর আবার বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না, নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নাই। অন্য প্রতিবেদনে তিনি বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরানোর কথাও উল্লেখ করেন।’
রুমিন ফারহানা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন মাননীয় স্পিকার। তিনি ৯ নভেম্বর পাসপোর্ট ও এনআইডি আবেদনের প্রসঙ্গে বলেন, সত্যতা আমি এখনো যাচাই করতে পারি নাই। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয়ের পদক্ষেপে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান। অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৭ নভেম্বর বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না।’
তিনি আরও বলেন, ‘মাননীয় স্পিকার যেসব অসঙ্গতি আমরা লক্ষ করছি, তন্মধ্যে উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যাচাই করা হয়নি আবেদন। একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই আবেদন হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।’

শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর