গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, বিএনপি সরকার চায় না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন মানুষেরও মৃত্যু হোক। আশা করা হচ্ছে, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
রবিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চারজন আওয়ামী লীগের সমর্থক নিহত হন। আহত হন অনেকে। তবে বিএনপি সরকার চায় না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও মারা যাক।
রাশেদ খান বলেন, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সেই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
এনসিপির নেতা আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহের বিষয়ে তিনি বলেন, আসিফ মাহমুদ কি ভুলে গেছেন, গোপালগঞ্জে প্রাণনাশের আশঙ্কায় নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তাঁদের দলের শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) দিয়ে ঢাকায় ফিরতে হয়েছিল?
রাশেদ খান আরও বলেন, সে সময় এনসিপির অনেক নেতা-কর্মী সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি। সেখানকার মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করেন। তাই এই অঞ্চলের মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে ধৈর্য ধরে কৌশলী ভূমিকা নেওয়ার বিকল্প নেই।