শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সিটিজেন জার্নাল ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার পুনর্বিচারের যে দাবি তোলা হয়েছে, সেটিকে ‘উদ্ভট বক্তব্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসেছে, ভারত সরকার শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়ার পাশাপাশি তার পুনর্বিচার চায়। এ ক্ষেত্রে পুনর্বিচারের কোনো আইনি সুযোগ রয়েছে কি না।
জবাবে আমিনুল ইসলাম বলেন, একটি বিচার সম্পন্ন হওয়ার পর আবার বিচার করার প্রক্রিয়াকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। বাংলাদেশে এ ধরনের পুনর্বিচারের কোনো আইনি বিধান নেই। ভারত ও পাকিস্তানেও একসময় এ ধরনের বিচারব্যবস্থা থাকলেও তা বাতিল করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, যে দেশ নিজেরাই এ ধরনের বিচারপ্রক্রিয়া বাতিল করেছে, তারা এখন অন্য একটি দেশকে তা চালুর পরামর্শ দিচ্ছে। শেখ হাসিনার মামলার বিচারপ্রক্রিয়া শুরুর পর থেকে সবকিছু ভারত জানত। তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। এমন পরিস্থিতিতে ভারত তাকে কেন বাংলাদেশে এসে বিচার মোকাবিলা করতে কিংবা যথাসময়ে আপিল করতে পরামর্শ দেয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, আপিল ও বিচারের নির্ধারিত সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য তারা প্রত্যাখ্যান করছেন। শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়ার ক্ষমতা সরকারেরও নেই, তাঁর নিজেরও নেই। কারণ, এ বিষয়ে আইনে কোনো বিধান রাখা হয়নি। যে আইন ও কার্যপ্রণালি বিধি অনুসরণ করে ২০২৪ সালের আগপর্যন্ত আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, সেই আইনেই বর্তমান বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন করে কোনো আইন পরিবর্তন করা হয়নি।
চিফ প্রসিকিউটর বলেন, আইনে কোনো বিধান না থাকলে সরকার ইচ্ছা করলেই কাউকে সেই সুযোগ দিতে পারে না। এ বিষয়ে তার, ট্রাইব্যুনালের কিংবা সরকারের কারও এখতিয়ার নেই।