রাত হলেই কাশি বেড়ে যায়, জেনে নিন সমাধান

সিটিজেন জার্নাল ডেস্ক

অনেকেরই দিনের তুলনায় রাতে কাশির প্রকোপ বেড়ে যায়। বিশেষ করে বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে এ সমস্যা আরও তীব্র হয়। দূষিত বাতাসে থাকা ক্ষুদ্র কণা ও ক্ষতিকর গ্যাস শ্বাসনালিতে প্রদাহ ও অস্বস্তি তৈরি করে। এর সঙ্গে অ্যালার্জি, হাঁপানি কিংবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা যুক্ত হলে রাতে কাশির কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
বায়ুদূষণের অন্যতম ক্ষতিকর উপাদান হলো পিএম২.৫। এসব অতি সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করতে পারে। শরীর শ্বাসনালি থেকে দূষিত কণা বের করে দেওয়ার চেষ্টা করলে শ্লেষ্মা বা কফ তৈরি হয়। এর প্রতিক্রিয়ায় শুরু হতে পারে কাশি। আগে থেকে হাঁপানি, অ্যালার্জি কিংবা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে সুস্থ ব্যক্তিরাও দূষণের কারণে কাশি ও শ্বাসকষ্টে ভুগতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, রাতে কাশি বেড়ে যাওয়ার পেছনে কয়েকটি কারণ কাজ করে। শুয়ে পড়লে নাক ও সাইনাসের শ্লেষ্মা গলার পেছনে জমতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে পোস্ট-নাসাল ড্রিপ বলা হয়। এতে গলায় অস্বস্তি তৈরি হয়ে ঘন ঘন কাশি হতে পারে।
এ ছাড়া হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের রাতে শ্বাসনালি বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। ফলে কাশি, বুকের অস্বস্তি ও শ্বাসকষ্ট বাড়ে। অন্যদিকে, ঘুমানোর আগে ভারী খাবার গ্রহণ করলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে। পাকস্থলীর অ্যাসিড গলার দিকে উঠে এসেও কাশির উদ্রেক করতে পারে।
বাইরের দূষণের পাশাপাশি ঘরের পরিবেশও কাশি বাড়ানোর কারণ হতে পারে। সিগারেটের ধোঁয়া, মশার কয়েল, ধূপ, রান্নার ধোঁয়া ও ধুলাবালি শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর।
রাতে কাশি কমাতে করণীয়
দূষণের দিনে বাইরে বের হওয়ার আগে বায়ুমান সূচক (একিউআই) দেখে নেওয়া জরুরি। দূষণ বেশি থাকলে দীর্ঘক্ষণ বাইরে থাকা ও খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলা উচিত। ঘরের বাতাস পরিষ্কার রাখতে প্রয়োজন অনুযায়ী জানালা বন্ধ রাখা এবং হেপা ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে।
পাশাপাশি ঘরে ধূমপান, মশার কয়েল ও ধূপের ব্যবহার এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি পান করুন, ধুলাবালি পরিষ্কার রাখুন এবং ঘুমানোর সময় মাথা কিছুটা উঁচুতে রাখুন। হাঁপানি থাকলে চিকিৎসকের দেওয়া ওষুধ ও নির্দেশনা মেনে চলাও জরুরি।
কাশি তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে, বারবার ফিরে এলে কিংবা ঘুমের ব্যাঘাত ঘটালে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কাশির সঙ্গে রক্ত আসা কিংবা ঠোঁট নীল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

মধু খেলে কি কাশি ভালো হয়