গোপালগঞ্জে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে উপজেলা সদর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন বাদী আব্দুল কাইয়ূম শরীফ। পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আকিজ জুট মিলের দিকে সরে যান। পরে পুলিশের আরেকটি টহল দল এগিয়ে গেলে জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।