আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি দুই থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেছেন, তাদের প্রকল্পের পাশের একটি ভবনের মালিক ভাড়াটে লোকজন দিয়ে এ হামলা করিয়েছেন। হামলার পর মামলা না করার জন্য বিদেশি একটি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জহিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম উল্লেখ করে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।