পালিয়ে গিয়েও তারা জাতিকে কষ্ট দিচ্ছেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদ তাড়ানো তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তাদের পাপের মাত্রা এত বেশি যে তারা বুঝেছেন, এই সমাজে তাদের এক সেকেন্ডও থাকার প্রয়োজন নেই। পালিয়ে গিয়েও এখন জাতিকে কষ্ট দিচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, এই জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। কিন্তু প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ এটি ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট। পৃথিবীর ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করে ৩৬ জুলাই বলা হয়েছে। আর কোনো দেশে ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ নেই। এটি শুধু বাংলাদেশে হয়েছে।
তিনি বলেন, জন-আকাঙ্ক্ষা ও বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান দেখিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেখানে মাসের পর মাস ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। কোনো মৌলিক বা বড় দল বাদ পড়েনি। সেখান থেকে জুলাই সনদ রচিত হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি সরকার গঠনের জন্য, আরেকটি রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য। বর্তমান সরকারি দল একটি মেনেছে, আরেকটি মানেনি। সংকট তারাই তৈরি করেছে।
জামায়াতের আমির বলেন, জাতির সামনে স্পষ্ট ওয়াদা দিয়ে তারা তা লঙ্ঘন করেছে, প্রতারণা করেছে। আমরা বারবার বলে আসছি, এই প্রতারণা আমরা মানব না, জাতিও মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে বলেছি, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় করেই ছাড়ব। এই দাবি কখনো পরিত্যক্ত হতে বা হারিয়ে যেতে দেবো না।
ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের ব্যাপার নয়। এটি একটি ভাইরাস। যাকে পায়, তাকেই ধরে। এর কিছু লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।
জামায়াতে ইসলামী সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির