শিরোনাম

রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

গণভোটের রায়কে না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ হঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমানের সময় কিংস পার্টি গঠনের লক্ষ্যেই গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট সে জন্য হয়নি। গণভোটের রায়কে না মানলে, সেদিন থেকেই এ সরকারকে অবৈধ সরকার বলবো এবং রাজপথে নামতে সময় নেবো না।

প্রশাসক নিয়োগের বিষয়ে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন এই এনসিপি নেতা।

/টিই/