আরেকটি হত্যা মামলায় হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার গুলশানে আবুজর শেখ নামে ২৪ বছরের এক যুবককে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের এসআই ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি এ অভিযোগপত্র জমা দেন। তবে এ বিষয়ে জানা যায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)।
প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন বলেন, ‘শেখ হাসিনাসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।’
শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে ‘গুলি’ চালায়। তখন আবুজর শেখ গুলিবিদ্ধ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।
৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ জুলাই মারা যান আবুজর শেখ। এ ঘটনায় তার মা ছবি খাতুন ২০২৪ সালের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।