এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা দুটি শপথই নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ছয় সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারা শপথ নেন। সংসদ সদস্য হিসেবে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে দলীয় সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করায় বিষয়টি নিয়ে ভাবছিলেন এনসিপির নেতারা।
একই কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীও সকালে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা জানিয়েছিল। তবে পরে দুপুরে দলটির নির্বাচিত সদস্যরা জাতীয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য উভয় পদেই শপথ গ্রহণ করেন।