ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন ‘অসত্য’ দাবি করে নিন্দা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে অসত্য তথ্য দেওয়া হয়েছে দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছে দলটি। ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে রবিবার (১ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সোমবার (২ নভেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে। একইসঙ্গে সংগঠনের সব স্তরে মহিলাদের কার্যক্রম ও কমিটি রয়েছে। টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনো অংশগ্রণ নেই’ মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে– তা অসত্য ও বিভ্রান্তিমূলক।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক স্তরের মধ্যে অন্যতম ফোরাম হচ্ছে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বিদ্যমান কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়াও রুকনদের (সদস্য) মধ্যে নারী সদস্য রয়েছেন প্রায় ৪৩ শতাংশ। সুতরাং, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে এমন অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়।
তিনি গণমুখী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে ভবিষ্যতে যেকোনো প্রকাশনা কিংবা প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীলতার পরিচয় কামনা করেন।

রাজনৈতিক দল চালাতে কত টাকা লাগে তা জানালো টিআইবি