তিতুমীর কলেজে ছাত্রদল নেতার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

তিতুমীর কলেজ প্রতিনিধি

সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রী হোস্টেলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও জরুরি প্রয়োজনের কথা বিবেচনায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের মধ্যে ৫০০টি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিমু হোসেনের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ ও উপাধ্যক্ষ অধ্যাপক আলেয়া আক্তার।
আয়োজন প্রসঙ্গে রিমু হোসেন বলেন, প্রয়োজনের সময় স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে অনেক ছাত্রীকে বিশেষ করে রাতে হোস্টেলের বাইরে যেতে হয়। তাঁদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অপরাজিতা ছাত্রী হোস্টেলে ভেন্ডিং মেশিন স্থাপন এবং ৫০০টি স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি চাই, আমার বোনেরা সবসময় নিরাপদ থাকুক। একই সঙ্গে সরকারি তিতুমীর কলেজে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার যে অঙ্গীকার ছাত্রদলের রয়েছে, তা বাস্তবায়নে কাজ করে যেতে চাই।’