ক্যাম্প পরিদর্শনে সেনাবাহিনী প্রধান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান এ অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই ক্যাম্পগুলো পরিদর্শন করেন তিনি। ছবি তুলেছেন হারুন-অর-রশীদ

ক্যাম্প পরিদর্শনে সেনাবাহিনী প্রধান
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫১

জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনকালে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: হারুন-অর-রশীদ

জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনকালে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: হারুন-অর-রশীদ

জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান।

বক্তব্যে সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’– এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ওয়াকার-উজ-জামান।

/এসএ/