আবারও বিশ্ব গণমাধ্যমে সেই ‘ডোনাল্ড ট্রাম্প’

সিটিজেন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করা অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে।
কপালে ঝুলে থাকা লালচে-সোনালি চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের চুলের মিল থাকায় মহিষটির নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। ৭০০ কেজি ওজনের গোলাপি এই মহিষটি নিয়ে রয়টার্স, বিবিসিসহ বিশ্বের একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করে জানায় গোলাপি এই মহিষটিকে বাংলাদেশে কোরবানি করা হবে।
তবে ঈদুল আজহার আগে বিক্রি হয়ে গেলেও ভাইরাল সেই মহিষটিকে শেষ পর্যন্ত কোরবানি করা হয়নি। সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় সেটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার ঠিকানা ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা।
নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ মহিষটিকে লালন-পালন করা হয়। পরে কোরবানির উদ্দেশ্যে মহিষটিকে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য পরিশোধ করে মহিষটিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে কেন্দ্র করে তৈরি হওয়া ব্যাপক উন্মাদনা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই মূলত এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুরোধে মহিষটিকে আজীবন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানায় নেওয়ার পর এটিকে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে।
এদিকে আবারও বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয়েছে ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।
বার্তা সংস্থা এএফপি রসিকতা করে মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যা দেয়। নতুন প্রতিবেদনে সংবাদ সংস্থাটি লিখেছে, ‘ট্রাম্প’ মহিষকে কোরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো।
নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ ঈদের কুরবানি থেকে রেহাই পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।
ফ্রেন্স ২৪ সংবাদমাধ্যম শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে কোরবানির হাত থেকে বাঁচাল।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা।
টাইমস অব ইসরাইল লিখেছে, ঈদের কোরবানি থেকে শ্বেতকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিল বাংলাদেশ।
এছাড়াও এনডিটিভি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, দ্য টেলিগ্রাফ, ডন, দ্য ইন্ডিপেনডেন্ট, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন গণমাধ্যম মহিষটিকে নিয়ে খবর প্রকাশ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’