
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করা অ্যালবিনো জাতের সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষপর্যন্ত ক্রেতার বাড়ি থেকে আবারও নারায়ণগঞ্জের খামারেই ফেরত যাচ্ছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে পশুর হাট। তবে এর মধ্যে সবাইকে চমকে দিয়েছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত ৭০০ কেজি ওজনের গোলাপি একটি মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।