অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু হওয়া নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার লাইসেন্স পেয়েছে আকিজ বশির অ্যাভিয়েশন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রবিবার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে এ লাইসেন্স প্রদান করেছে।
সৌদি আরবের নতুন এয়ারলাইনস রিয়াদ এয়ার বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন।