সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে: আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেমিনারে বক্তব্য রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

সরকারি কার্যক্রম সচল রাখা, নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, শুধু প্রযুক্তিগত সক্ষমতা বাড়ালেই হবে না, সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল তৈরি, কার্যকর নীতিমালা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ও নিশ্চিত করতে হবে।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘সাইবার নিরাপত্তার মাধ্যমে স্থিতিশীল ডিজিটাল সরকার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস এবং ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’ ব্যবস্থাসহ বিভিন্ন সেবা এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এতে মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হলেও একই সঙ্গে সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকিও বাড়ছে।

দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, কোনো অবকাঠামো বা প্রযুক্তি ব্যবস্থা তৈরির শুরু থেকেই সাইবার নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। পরে নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার পরিবর্তে এটিকে অবকাঠামো উন্নয়নের অপরিহার্য অংশ হিসেবে দেখতে হবে।

নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষাকে ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন, এ জন্য কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো তৈরি ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে।

মন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তাকে প্রতিষ্ঠানের পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের গুরুত্বপূর্ণ অংশ করতে হবে। এ জন্য প্রশিক্ষিত জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সবার সমন্বিত উদ্যোগেই নিরাপদ ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব।

প্রতিক্রিয়াভিত্তিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আগাম ঝুঁকি মোকাবিলার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সেমিনারে পাওয়া সুপারিশ বাস্তবায়নে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকের তথ্যের শতভাগ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। সাইবার অপরাধীদের মোকাবিলায় বাংলাদেশকেও আধুনিক প্রযুক্তি ও সমান গতিতে প্রস্তুত হতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই নিরাপদ ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

দুই দিনের এ সেমিনারে বাংলাদেশের সাইবার ঝুঁকির চিত্র, জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, সরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা এবং হামলা বা দুর্যোগের পর দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফেরার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও CERT/CSIRT-এর কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা।

সেমিনারে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদের দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দিক তুলে ধরবেন। এ ছাড়া সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সাইবার সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ইফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাক্সিলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। সূচনা বক্তব্য দেন এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এফআর/