ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিল করে বাস লেন ও অবকাঠামো ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে ৪টি সংগঠন। একইসঙ্গে প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সব নথি সংরক্ষণ, তদন্ত কমিশন গঠন এবং শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিআইপি সভাপতি ও পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর করিডোরের বিমানবন্দর-গাজীপুর অংশে নির্মিত বিআরটি লেন তুলে দিয়ে সড়কটি ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটি প্রকল্পের নামে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও না চালিয়ে লেন তুলে ফেলার এ সিদ্ধান্ত হতাশাজনক ও বিস্ময়কর।
তিনি বলেন, প্রকল্পটির নাম ছিল ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’। অথচ এখন বিআরটি লেন তুলে দিয়ে করিডোরটিকে মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে টেকসই গণপরিবহনের পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ও সড়কনির্ভর পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করা হবে।
তিনি আরও বলেন, বিআরটি প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময়ের প্রায় চার গুণ বেশি লেগেছে। অর্থায়ন ও পরিচালনাগত সমস্যা, দুই দফা দরপত্রের পরও বিআরটি বাস কিনতে না পারা এবং ঠিকাদারের আন্তর্জাতিক আদালতে মামলা করার মতো বিষয় রয়েছে। তবে এসব ব্যর্থতার দায় বিআরটি ধারণা বা বিআরটি লেনের ওপর চাপানো উচিত নয়। বরং প্রকল্পের অনিয়ম ও ব্যর্থতার জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
এই পরিকল্পনাবিদ বলেন, বিআরটি প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সব নথি, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের তালিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকার তথ্য সংরক্ষণ করতে হবে। স্বার্থের সংঘাত নেই- এমন বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে তদন্তের ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে। এতে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের ওপর চাপ কমবে। পাশাপাশি গাজীপুরে বিনিয়োগ, আবাসন, হোটেল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। বিআরটি চালু না হলে এসব সম্ভাবনা বাধাগ্রস্ত হবে এবং ঢাকাকেন্দ্রিক নগরায়ণের চাপ বাড়বে।
সংগঠনগুলো ৮ দফা দাবি জানিয়েছে। সেগুলো হলো-
- বিআরটি নিয়ে গত ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পর্যালোচনা ও পুনর্বিবেচনা করতে হবে
- সব পক্ষ ও মতের অংশীজনের বক্তব্য শুনে, সব বিকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন এবং ঢাকা ও গাজীপুরের পরিবহন পরিকল্পনা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে
- প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সব নথি সংরক্ষণ করে স্বার্থের সংঘাতমুক্ত বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন এবং শ্বেতপত্র প্রকাশ করতে হবে
- বিমানবন্দর-গাজীপুর করিডোরকে আরবান আর্টারি বা নগর পরিবহন করিডোর হিসেবে ঘোষণা করতে হবে
- ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে আরও বিআরটি চালু করতে হবে
- ঢাকা বিআরটি পিএলসির নাম পরিবর্তন করে দেশব্যাপী বিআরটি বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে
- সংস্থাটিকে শক্তিশালী করে এর প্রধান হিসেবে একজন কারিগরি বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।
- ঢাকাসহ দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পনির্ভর না করে পরিকল্পনানির্ভর করতে হবে এবং এসব বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে।
এছাড়া প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও নীতিনির্ধারকদের গণপরিবহনে যাতায়াতের আহ্বান জানান আয়োজকেরা। তাদের মতে, নীতিনির্ধারকেরা বাসে চলাচল করলে দেশের পরিবহন সমস্যাগুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিআইপির সাধারণ সম্পাদক ও পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী মো. সামসুল হক, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও স্থপতি অধ্যাপক ড. মাসুদ উর রশিদ প্রমুখ।

৪ হাজার কোটি টাকা জলে, ঢাকা-গাজীপুর বিআরটি সড়ক নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা-গাজীপুর রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন চালু