মজুরি নিয়ে আবারও অস্থিরতার আশঙ্কা

মজুরি নিয়ে আবারও অস্থিরতার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের আলোচনা শুরু হলেই মালিকপক্ষের প্রস্তাব ঘিরে অসন্তোষ তৈরি হয়। শ্রমিকদের প্রত্যাশার তুলনায় কম মজুরি প্রস্তাব দেওয়ায় আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরে আন্দোলন ও দর-কষাকষির মুখে প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি নির্ধারণে সম্মত হন মালিকেরা। ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় এমন চিত্র দেখা গেছে।
এবারও মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের দাবির মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। আগামী সোমবার তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে এবারও মালিকপক্ষ তুলনামূলক কম মজুরি প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করতে পারে বলে জানা গেছে।
২০১৩ সালের সেপ্টেম্বরে মজুরি বোর্ডে মালিকপক্ষ মাত্র ৬০০ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভে নামেন শ্রমিকেরা। ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দিন ধরে চলা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।
২০১৮ সালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সে সময় শ্রমিক সংগঠনগুলো ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও মালিকপক্ষ প্রস্তাব দেয় ৬ হাজার ৩৬০ টাকা। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ১২ হাজার ২০ টাকা প্রস্তাব করেন। শেষ পর্যন্ত আট হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। তবে নতুন কাঠামোয় নিম্নতম গ্রেডের শ্রমিকদের মজুরি বাড়লেও ওপরের গ্রেডের অনেক শ্রমিকের আয় তেমন বাড়েনি। এর প্রতিবাদে নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
২০২৩ সালেও মালিকপক্ষের প্রস্তাব ঘিরে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ওই বছরের ২২ অক্টোবর শ্রমিকপক্ষ ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ প্রস্তাব করে ১০ হাজার ৪০০ টাকা। পরদিন থেকেই মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন শুরু হয়। তিন সপ্তাহের আন্দোলনে সংঘর্ষ ও সহিংসতায় চার পোশাকশ্রমিকের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ২০০ কারখানা বন্ধ রাখেন মালিকেরা। পরে ৭ নভেম্বর আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।
এবারও মজুরি বোর্ডের আলোচনা শুরু হলেও শিল্পাঞ্চলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত সপ্তাহে সাভার-আশুলিয়ায় প্রায় প্রতিদিনই শ্রমিক বিক্ষোভ হয়েছে। এতে বিভিন্ন কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জেও বিচ্ছিন্নভাবে অসন্তোষের ঘটনা ঘটেছে।
মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব চূড়ান্ত করেনি। তবে সংশ্লিষ্ট কয়েকজন মালিকের তথ্যমতে, এবারও কম মজুরি প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করতে পারেন তারা। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হতে পারে।
তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের প্রত্যাশাও বেশি। ফলে মালিকপক্ষের প্রস্তাব বাস্তবসম্মত না হলে অতীতের মতো আবারও আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগামী সোমবারের (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের অবস্থানের ওপর অনেকটাই নির্ভর করছে পরিস্থিতির পরবর্তী গতিপথ।