নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেঁড়াদিয়ায় পর্যটকের ঢল, হুমকিতে জীববৈচিত্র্য

সিটিজেন জার্নাল ডেস্ক

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ প্রান্তের ছেঁড়াদিয়ায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। তবে এ নিষেধাজ্ঞা কার্যকর করা যাচ্ছে না। প্রতিদিনই হেঁটে কিংবা ইজিবাইক, মোটরসাইকেল ও বাইসাইকেলে করে ছেঁড়াদিয়ায় যাচ্ছেন পর্যটকেরা। তাদের অবাধ চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপের সংবেদনশীল পরিবেশ ও জীববৈচিত্র্য।
পর্যটকদের চলাচলে বালুচরে থাকা লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক পিষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল ও শৈবালসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। পর্যটকদের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবীরা কাজ করলেও সীমিত জনবলের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
কক্সবাজার শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের জেটিতে পৌঁছায়। সেখানে নামার পর থেকেই পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচারণা চালানো হয়। প্রবাল, শৈবাল, শামুক, ঝিনুক ও পাথর সংগ্রহ না করা, ছেঁড়াদিয়ায় না যাওয়া, সৈকতে প্লাস্টিক ও বর্জ্য না ফেলা এবং কেয়াবনে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করেই অনেক পর্যটক দ্বীপের নিষিদ্ধ এলাকায় যাচ্ছেন।
বঙ্গোপসাগরের বুকে প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপটির জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র সংরক্ষণে ১৯৯৯ সালে পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, সেখানে পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড নিষিদ্ধ। এ ছাড়া ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।
আইন অনুযায়ী, দ্বীপে প্রবাল ও পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। এসব আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
চলতি মৌসুমে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের যাতায়াত ও দ্বীপে রাতযাপনের সুযোগ রয়েছে। তবে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে ৫ নভেম্বর। বর্তমানে তিনটি জাহাজে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক দ্বীপে যাতায়াত করছেন।
পর্যটকদের জন্য সরকারের ১২ দফা নির্দেশনা থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ছেঁড়াদিয়ায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও পর্যটকদের অবাধ যাতায়াত বন্ধ করা যাচ্ছে না।
যেভাবে ছেঁড়াদিয়ায় যাচ্ছেন পর্যটকেরা
সম্প্রতি সেন্ট মার্টিন ঘুরে দেখা যায়, জাহাজ থেকে নেমে পর্যটকদের কেউ সরাসরি হোটেল ও রিসোর্টে যাচ্ছেন। কেউ ইজিবাইকে পশ্চিম সৈকতে ঘুরছেন। আবার কেউ রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে দ্বীপের পূর্ব ও উত্তর সৈকতে সময় কাটাচ্ছেন।
দ্বীপে রাতযাপন করা পর্যটকদের একটি অংশ পরদিন সকালে ইজিবাইক, ভাড়ায় নেওয়া মোটরসাইকেল ও বাইসাইকেলে করে দক্ষিণ প্রান্তের দিয়ারমাথা সৈকতে যান। সেখান থেকে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে মাঝরদিয়া হয়ে ছেঁড়াদিয়ায় পৌঁছান তারা।
গত বৃহস্পতিবার সকালে দিয়ারমাথা সৈকতে গিয়ে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের চারজন স্বেচ্ছাসেবী পর্যটকদের ছেঁড়াদিয়ায় যেতে নিষেধ করছেন। সৈকতের প্রায় আধা কিলোমিটার এলাকায় লাল নিশান টানানো হয়েছে। রশি দিয়েও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কিন্তু এসব বাধা অতিক্রম করে অনেক পর্যটক ছেঁড়াদিয়ায় যাচ্ছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দ্বীপের বিভিন্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে গভীর রাত পর্যন্ত জেনারেটরের শব্দে পরিবেশ দূষিত হচ্ছে। রাতের কৃত্রিম আলোর কারণে ডিম পাড়তে আসা সামুদ্রিক কাছিমের প্রজননও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি ও কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। কিন্তু দ্বীপের বিভিন্ন এলাকায় শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে। এসব যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বালুচরের লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক মারা যাচ্ছে।
১২ দফা নির্দেশনা মানছেন না পর্যটকেরা
২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত সীমিত করে। সে সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকদের রাতযাপনের সুযোগ থাকলেও নভেম্বরে দিনে গিয়ে দিনে ফিরে আসতে হতো। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পেতেন।
গত দুই মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন ২ লাখ ৩৭ হাজার পর্যটক, যা আগের সময়ের তুলনায় অর্ধেকেরও কম। পর্যটকদের যাতায়াত কমে যাওয়ায় দ্বীপের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছিল বলে দাবি পরিবেশকর্মীদের।
টানা নয় মাস পর্যটকদের যাতায়াত বন্ধ থাকার পর চলতি মৌসুমে আবারও দ্বীপটি উন্মুক্ত করা হয়েছে। ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের যাতায়াত ও রাতযাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশের ওপর চাপও বাড়ছে। একই সঙ্গে বিধিনিষেধ বাস্তবায়নে তদারকির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সরকারের ১২ দফা নির্দেশনায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। এর মধ্যে রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, বিচবাইকসহ মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ। ছেঁড়াদিয়ায় যাতায়াত, পলিথিন বহন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর ছোট প্যাকেট এবং ৫০০ ও ১ হাজার মিলিলিটারের প্লাস্টিকের বোতল বহনও নিরুৎসাহিত করা হয়েছে।