মোমা পুরস্কার পেলেন স্থপতি কাশেফ চৌধুরী

মোমা পুরস্কার পেলেন স্থপতি কাশেফ চৌধুরী
সিটিজেন জার্নাল ডেস্ক

গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশার জন্য নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) প্রথম অ্যামবাজ-মোমা বার্ষিক পুরস্কার পেয়েছে বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান কাশেফ চৌধুরী/আরবানা। প্রকৃতি ও স্থাপত্যের সমন্বয়ে নির্মিত স্থাপনার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর মোট অর্থমূল্য ২ লাখ ডলার।
অ্যার্কিটেক্ট নিউজপেপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লিগ্যাসি এমিলিও অ্যামবাজ ফাউন্ডেশনের অর্থায়নে এ পুরস্কার চালু হয়েছে। গত ৩০ বছরের মধ্যে নির্মিত এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে স্থাপত্যের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে, এমন প্রকল্পগুলো এ পুরস্কারের জন্য বিবেচিত হয়।
পুরস্কারের অর্থের মধ্যে ১ লাখ ডলার পাবেন বিজয়ী স্থপতি। বাকি ১ লাখ ডলার দেওয়া হবে আর্জেন্টিনার ফরমোসাভিত্তিক অলাভজনক সংস্থা ফান্ডাসিওন গ্রান চাকোকে। সংস্থাটি এ অর্থ গ্রান চাকো বনাঞ্চলে বৃক্ষরোপণ ও পুনঃবনায়নের কাজে ব্যয় করবে। বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সম্মানে এ অর্থ দেওয়া হচ্ছে।
২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ফ্রেন্ডশিপ সেন্টারের নকশা প্রণয়ন করা হয়। নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালে। বন্যাপ্রবণ যমুনা নদীর বদ্বীপ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রশিক্ষণ ও বিভিন্ন সভা আয়োজনের জন্য কেন্দ্রটি নির্মাণ করা হয়।
বন্যার ঝুঁকি মোকাবিলায় স্থাপনাটিতে মাটি পিটিয়ে তৈরি বাঁধের আদলে উঁচু ভিত্তি ব্যবহার করা হয়েছে। নির্মাণে প্রধানত স্থানীয়ভাবে উৎপাদিত মাটির ইট ব্যবহার করা হয়। এর নকশায় রয়েছে সবুজ ছাদ, খোলা উঠান এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই প্রাকৃতিক বাতাস চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে জমা পড়া প্রায় ১৪০টি প্রকল্পের মধ্য থেকে ফ্রেন্ডশিপ সেন্টারকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় স্থপতি কাশেফ চৌধুরী বলেন, ফ্রেন্ডশিপ সেন্টার গত ১৪ বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করছে। তবে স্থাপনাটিকে ১৪ বছরের পুরোনো না বলে ২ হাজার ৩০০ বছরের পুরোনো বলা যায়। কারণ, এর নকশায় বন্যা থেকে সুরক্ষার যে ধারণা ব্যবহার করা হয়েছে, তা খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের মহাস্থান বসতি থেকে নেওয়া।
কাশেফ চৌধুরী আরও বলেন, আশপাশের কৃষিনির্ভর গ্রামীণ পরিবেশের সঙ্গে স্থাপনাটির সামঞ্জস্য এবং পাশের গ্রামগুলো থেকে এর বিশাল অবয়ব চোখে না পড়ার বিষয়টি এ স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
তার মতে, এ পুরস্কার প্রাকৃতিক পরিবেশ ও স্থানভিত্তিক স্থাপত্য নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করবে। বিশ্বের বৃহত্তম বদ্বীপগুলোর একটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মানুষের হস্তক্ষেপে পরিবর্তিত প্রতিটি ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষেত্রেই এ ধরনের স্থাপত্যচিন্তা প্রাসঙ্গিক।