নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

সিটিজেন জার্নাল ডেস্ক

হঠাৎ রাস্তায় হলুদ পাঞ্জাবি পরা অথবা মোটা চশমার ফ্রেমে সুদর্শন কোনো তরুণকে দেখলে আজও অনেকে হিমু ও শুভ্রর কথা মনে পড়ে যায়। বিশেষ করে যারা হুমায়ূন আহমেদের উপন্যাস পড়েছেন তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। মিসির আলী এখনো মানুষের মনোজগতের রহস্যের জট খোলেন। আর কোথাও যেন অপেক্ষায় আছেন বাকের ভাই। অসাধারণ এসব কাল্পনিক চরিত্র তৈরি করে পাঠকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক এই অধ্যাপক। সহজ ভাষা, জীবনঘনিষ্ঠ গল্প আর অসাধারণ চরিত্র দিয়ে যিনি কয়েক প্রজন্মকে বই পড়তে শিখিয়েছেন, সেই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমদ ছিলেন পুলিশ কর্মকর্তা। আর মা আয়েশা ফয়েজ ছিলেন একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সেখানেই শিক্ষাকতা শুরু করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশটিতে শিক্ষাকতা করার সুযোগ থাকলেও মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি সব উচ্চাকাঙ্ক্ষা বিষর্জন দিয়ে দেশে ফিরে আসেন। এর মধ্যেই তার লেখক খ্যাতি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকতা পেশা ত্যাগ করে পুরোপুরি লেখালিখিতেই মনোনিবেশ করেন।
১৯৭২ সালে হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয়। আর প্রথম উপন্যাস দিয়েই তিনি সাহিত্যাঙ্গনে নিজের প্রতিভার জানান দেন। এরপর ‘শঙ্খনীল কারাগার’ তাকে আরও খ্যাতি এনে দেয়। পরবর্তীতে ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কোথাও কেউ নেই’, ‘দেয়াল’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আগুনের পরশমণি’, ‘বহুব্রীহি’, ‘জনম জনম’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘বৃষ্টি বিলাস’, ‘অপরাহ্ণ’, ‘অন্যদিন’, ‘মাতাল হাওয়া’, ‘বাদশাহ নামদারের মতো দুই শতাধিক উপন্যাস রচনা করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর তিনি কয়েকটি উপন্যাস রচনা করেন। এছাড়া বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের চরিত্র তার লেখায় অসাধারণভাবে ফুটে উঠেছে। তার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক ও রাজনৈতিক উপন্যাসগুলো হলো- ‘সৌরভ’, ‘আগুনের পরশমণি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘১৯৭১’, ‘শ্যামল ছায়া’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘দেয়াল’ ও ‘একাত্তর এবং আমার বাবা’।
হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে বড় শক্তি ছিল সহজ ও সাবলীল ভাষা। মধ্যবিত্ত পরিবারের চেনা জীবন, প্রেম, বিরহ, হাসি-কান্না, পারিবারিক টানাপোড়েন কিংবা মানুষের মনের জটিল অনুভূতি, সবকিছুকেই তিনি সহজ ভঙ্গিতে পাঠকদের সামনে তুলে ধরেছেন। ফলে তার লেখা হয়ে উঠেছিল সব বয়সী পাঠকের আপন জগৎ।
হুমায়ূন আহমেদের সাহিত্যজগতের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি হলো তার সৃষ্ট চরিত্র। তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র তিনজনই পেয়েছে আলাদা পাঠকগোষ্ঠী। হলুদ পাঞ্জাবি পরা ভবঘুরে হিমু তরুণদের কাছে হয়ে উঠেছিল প্রচলিত জীবনের বাইরে চিন্তা করার এক অনন্য প্রতীক। হিমু সমগ্র পড়েছে, এবং হিমু হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এমন পাঠক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তরুণীদের মধ্যেও চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেক তরুণী হলুদ শাড়ি পরে খালি পায়ে রাস্তায় হাঁটা শুরু করেছিলেন। এমন ছিলো তার লেখার প্রভাব। অন্যদিকে যুক্তি ও মনস্তত্ত্বের মিশেলে গড়া মিসির আলী রহস্যের আড়ালে মানুষের মনকে চিনতে শিখিয়েছেন পাঠকদের।
বইয়ের পাশাপাশি বিনোদন জগতেও তার অসাধারণ অবদান রয়েছে। বিশেষ করে টেলিভিশন নাটকে। বাংলাদেশে তিনিই প্রথম ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনী ভাষা বাদ দিয়ে দেশের আঞ্চলিক ভাষায় নাটক রচনা করেন। নাট্যজগতে তিনি নিজের আলাদা একটি জগৎ তৈরি করেছিলেন। আশির দশকে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশের পর ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক ও ধারাবাহিক তাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়।
বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। নাটকের শেষ পরিণতি অর্থাৎ বাকের ভাইয়ের ফাঁসির বিরুদ্ধে দর্শকরা ঢাকা শহরের রাস্তায় মিছিলে নেমেছিলেন। এমনকি তিনি হত্যার হুমকিও পান। তাদের প্রতিবাদ, ক্ষোভ ও আবেগ বুঝিয়ে দিয়েছিল, কাল্পনিক চরিত্রকেও কতটা আপন করে নিতে পারেন মানুষ।
চলচ্চিত্র নির্মাণেও তিনি প্রতিভার ছাপ রেখেছিলেন। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন। গল্প বলার নিজস্ব ধরন, সংগীতের ব্যবহার ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম উপস্থাপনা তার চলচ্চিত্রকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার ভাঙা ঘরে’ এবং ‘যদি মন কাঁদে’র মতো গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে হুমায়ূন আহমেদ ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশ এবং নতুন পাঠক তৈরিতে তিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
২০১১ সালে তার শরীরে মলাশয়ের ক্যান্সর ধরা পড়ে। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দীর্ঘ লড়াই শেষে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে গাজীপুরের পিরুজালীতে নিজের গড়ে তোলা নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়।
তার মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও অমর একুশে বইমেলা থেকে শুরু করে প্রায় সারা বছরই তার বই বিক্রি হয়। নতুন প্রজন্মের পাঠকেরাও খুঁজে নিচ্ছেন হিমু, মিসির আলী কিংবা শুভ্রকে। এভাবেই সময়ের সীমানা পেরিয়ে হুমায়ূন আহমেদ রয়ে গেছেন মানুষের ভালোবাসায়।
নান্দনিক এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে আজ নেত্রকোনার জন্মস্থান, গাজীপুরের নুহাশপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে তাকে স্মরণ করছেন ভক্ত-অনুরাগীরা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও থাকছে বিশেষ আয়োজন।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ শুধু জনপ্রিয় লেখক ছিলেন না, ছিলেন পাঠক তৈরিরও অন্যতম কারিগর। বইমেলায় তার নতুন বই প্রকাশ মানেই ছিল পাঠকের উপচে পড়া ভিড়। প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে কিংবা একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন পাঠকেরা। তিনি বাংলা বইয়ের জগতে এক অনন্য অধ্যায় তৈরি করেছিল।

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমদের জন্মদিন আজ
‘ওমর’ সিনেমার পোস্টারে কেন হুমায়ূন আহমেদ ও মান্নার নাম?