দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বই প্রকাশ করল মেটলাইফ

সিটিজেন জার্নাল ডেস্ক

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পড়াশোনা ও সাহিত্যচর্চার সুযোগ বাড়াতে দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে মেটলাইফ ফাউন্ডেশন ও ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ ও ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। দেশের বিভিন্ন বিদ্যালয়, গ্রন্থাগার ও প্রতিষ্ঠানে বইগুলো বিতরণ করা হবে।
মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য পাঠ্যবই ও সাহিত্যকর্মের সহজলভ্যতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিশুরা নিজেরাই বই পড়ার সুযোগ পাবে এবং বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনার সঙ্গে পরিচিত হতে পারবে।
২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই ও শিক্ষা উপকরণ সহজলভ্য করতে প্রতিষ্ঠানটির নিজস্ব ব্রেইল ছাপাখানাও রয়েছে।
বই প্রকাশের পাশাপাশি মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফের যৌথ উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, প্রতিটি শিশুর পড়াশোনা ও শেখার আনন্দ উপভোগের সুযোগ থাকা প্রয়োজন। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ব্রেইল বইয়ের প্রাপ্যতা বাড়ানোর পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সমানভাবে সহজলভ্য হওয়া উচিত। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এ উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও তরুণদের বই পড়া, দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণে সহায়তা করবে।