অচল দুই পা নিয়ে বানালেন তিন চাকার মোটরসাইকেল

আয়নাল হোসেন

সামনে থেকে দেখতে সাধারণ মোটরসাইকেলের মতো। তবে পেছনে রয়েছে দুটি বড় চাকা। দুই পাশে লাগানো হয়েছে প্রাইভেট কারের মতো বড় লাইট। দেখতে কিছুটা তিন চাকার যানের মতো হলেও এটি বিশেষভাবে তৈরি একটি মোটরসাইকেল। নিজের চলাচলের সুবিধার জন্য এটি তৈরি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ হেল কাফি।
জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী কাফির দুটি পা স্বাভাবিকভাবে কাজ করে না। চলাফেরার জন্য তাকে হুইলচেয়ারের ওপর নির্ভর করতে হয়। তবে শারীরিক সীমাবদ্ধতা তার কর্মজীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে নিয়োগ পরীক্ষার সব ধাপ পেরিয়ে ২০১৩ সালে নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে চাকরি পান তিনি।
গণপরিবহনে চলাচল করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হতো কাফিকে। এ সমস্যা থেকে মুক্তি পেতে নিজের প্রয়োজনেই ব্যতিক্রমী মোটরসাইকেল তৈরির উদ্যোগ নেন তিনি। এ জন্য খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা।
কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো মোটরসাইকেলটি তৈরি করেননি কাফি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুটি চাকা সংগ্রহ করে নিজের পরিকল্পনায় এটি তৈরি করেছেন। মোটরসাইকেলটির পেছনে দুটি বড় চাকা থাকায় চলাচলের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা সহজ হয়।
এখন এই বিশেষ মোটরসাইকেলেই প্রতিদিন আগারগাঁওয়ের বাসা থেকে সচিবালয়ে যাতায়াত করেন তিনি। নিজের চলাচলের সীমাবদ্ধতা কাটিয়ে কর্মজীবন চালিয়ে যেতে তার এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় কাফি দুই সন্তানের বাবা। তার বড় ছেলে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এবং ছোট ছেলে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করছে।
শারীরিক প্রতিবন্ধকতাকে পিছিয়ে পড়ার কারণ হতে দেননি আবদুল্লাহ হেল কাফি। নিজের প্রয়োজন থেকে তৈরি করেছেন ব্যতিক্রমী এই মোটরসাইকেল। তার উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহা শারীরিক সীমাবদ্ধতা জয় করে এগিয়ে চলার এক অনন্য উদাহরণ।