ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সেখানে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া, আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে, এদিন বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পথে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীর গাড়িবহর।
জানা গেছে, ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
এছাড়া, বিকাল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশালে এটি প্রথম সফর।

স্পোর্টস ও ইলেকট্রিক গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী