শিরোনাম

স্পোর্টস ও ইলেকট্রিক গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ও ইলেকট্রিক গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
স্পোর্টস কার ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

স্পোর্টস কার ও ইলেকট্রিক গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

স্পোর্টস ও ইলেকট্রিক গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২
প্রদর্শনী পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

পরবর্তীতে বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

/এফআর/