ওয়াসার এমডি সালাম ব্যাপারীকে অপসারণ

ওয়াসার এমডি সালাম ব্যাপারীকে অপসারণ
সিটিজেন ডেস্ক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। রবিবার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়েছে।
বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অবগত আছেন বলে জানা গেছে। এরই মধ্যে অপসারণকৃত এমডি মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি
প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। তার নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকার পরও অন্তর্বর্তী সরকারের সময় তাকে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়।
বিগত বছরগুলোতে ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন প্রকৌশলী আবদুস সালাম। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল।
গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।