চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

সিলেট সংবাদদাতা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সক্ষমতা বৃদ্ধিতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এ নিয়ে দেশবিক্রির যে অভিযোগ, তা পুরোপুরি অমূলক।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, এনসিটি চুক্তির কারণে বন্দরের কেউ চাকরিচ্যুত হবেন না। এই চুক্তির ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় কখনো কখনো দেশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। পরে বাংলাদেশ আবারও সেই অবস্থান ফিরে পেয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয়, এটি আমাদের গর্ব।

ডিপি ওয়ার্ল্ডের হাতেই গেলো চট্টগ্রাম বন্দরের এনসিটি, চুক্তি সই