যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় সরকার
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫: ৩৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নৃশংস। ফ্লোরিডায় দুইজন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন, এর মধ্যে ছেলেটির মরদেহ পাওয়া গেছে, তবে মেয়েটির মরদেহ এখনো উদ্ধার হয়নি।
প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং এফবিআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দুই পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ চলছে।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অটপসি সম্পন্নের বিষয়েও কাজ চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সরকার এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং দায়ীদের বিচারের আওতায় আনবে।
বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, নির্বাচনের আগে অনেকে নানা মন্তব্য করেন, তবে সেসবকে গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন নেই।
এ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল প্রসঙ্গে তিনি বলেন, জয়যাত্রাসহ আমাদের জাহাজগুলো নিরাপদে চলাচল করছে বলে আমরা আশা করছি।
আফ্রিকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা আরও জোরদার হবে।

/এসএ/