পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তালিকা প্রকাশ করলো ইসি

নিজস্ব প্রতিবেদক

দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে। তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এবং ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ মে চতুর্থ ধাপের ও ২৭ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
ইসি সানাউল্লাহ আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। প্রাথমিকভাবে তিন ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

কোন ধাপে কত ইউনিয়ন পরিষদের ভোট, জানালো ইসি