শেখ হাসিনাকে যে বার্তা পাঠিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ

সিটিজেন জার্নাল ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোনও করেন তিনি। তবে কোনো বার্তার জবাব দেননি শেখ হাসিনা। তার ফোনকলও ধরেননি।
গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
তবে শেখ হাসিনা ওই বার্তা দেখেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই ধরেননি শেখ হাসিনা।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘আমরা মোবাইল ফরেনসিকে দেব। তখন জানা যাবে।’
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর দলটির মনোনয়নে একই আসন থেকে সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
এদিকে গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের খোঁজ মিলেছে।
তাঁদের নামে বা বেনামে থাকা সম্পদের প্রকৃত পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং বৈধ আয়ের বাইরে কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই করতে আইন অনুযায়ী সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।