কোন ধাপে কত ইউনিয়ন পরিষদের ভোট, জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোট পাঁচ ধাপে ভোটগ্রহণ হবে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট হবে। প্রথম ধাপের নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে-পরে ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।